সুচরিতাকে লাঞ্ছিত করলেন নির্মাতা রফিক শিকদার

সুচরিতাকে লাঞ্ছিত করলেন নির্মাতা রফিক শিকদার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ০১

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সুচরিতা। বর্তমান সময়ে মায়ের চরিত্রেই বেশি অভিনয় করেন তিনি।  তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অংশ নেন ‘বসন্ত বিকেল’ ছবির শুটিংয়ে। সেখানে সমালোচিত নির্মাতা রফিক শিকদারের দ্বারা লাঞ্ছনার শিকার হলেন এ অভিনেত্রী। বিষয়টি লিখিতভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন সুচরিতা। সেখানে তিনি জানান, গতকাল (১৪ জানুয়ারি) সকাল থেকে শুটিং করার জন্য সুচরিতাকে বসিয়ে রাখা হয়। সারাদিন অপেক্ষায় থাকার পর বিকেলে রফিক শিকদারের কাছে বসিয়ে রাখার কারণ জানতে চান এ অভিনেত্রী। এ সময় নির্মাতা উত্তেজিত হয়ে পড়েন। দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে সুচরিতাকে মারতে যান রফিক। তখন শুটিং স্পটে থাকা ক্যামেরাম্যানরা এগিয়ে এসে তাকে আটকান। এ বিষয়ে সুচরিতা বলেন, ‘আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার মতো সিনিয়র একজন শিল্পীর ওপর হাত তোলার সাহস সে কীভাবে পেল। এর জবাব আমি চাই। সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।’ এর পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতি পরিচালক রফিককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পরিচালক সমিতিতেও অভিযোগ জানিয়েছে শিল্পী সমিতি। অভিযোগের বিষয়ে স্বীকার করে রফিক শিকদার বলেন, ‘সুচরিতা আপার ওপর হাত তুলি নাই। কথা কাটাকাটি হয়েছে। অনেক গালাগালিও করেছেন। এর চেয়ে বেশিকিছু না। আমার মা নিয়েও গালি দিয়েছেন। এরপর আমি উত্তেজিত হয়ে উঠি। আমি পরিচালক সমিতিতে প্রাথমিক কথা বলেছি। প্রযোজক সমিতির সভাপতি খসরু ভাইকেও বিষয়টি জানিয়েছি।’

এর আগেও এ নির্মাতার বিরুদ্ধে অপেশাদারের অভিযোগ তুলিছিলেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এমনি কি কলকাতার এ অভিনেত্রীকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading