কাস্টমস দিবসে আসছে ‘স্বর্ণমানব থ্রি’
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ০১
আগামি ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ দিবস উপলক্ষে গত কয়েক বছর ধরে নির্মিত হয়েছে আসছে বিশেষ টেলিফিল্ম ‘স্বর্ণমানব’। এবছরও তার ব্যতিক্রম হবে না। নির্মিত হয়েছে ‘স্বর্ণমানব থ্রি’। টেলিফিল্মটির রচনা, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় ছিলেন ড. মইনুল খান । নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ । এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আরফানসহ আরও অনেকে। প্রতি বছর এ টেলিফিল্মটি প্রচার হয় চ্যানেল আইতে। তবে এবার আরটিভিতেও প্রচারিত হবে এটি। মানে এক টেলিফিল্ম দুই চ্যানেলে। এরইমধ্যে টেলিফিল্মটির কিছু স্থির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা। ছবিগুলোতে দেখা যায়, বিরাট এক জাহাজে অভিযান চালাচ্ছেন কাস্টমস অফিসাররা। গভীর সমুদ্রে চোরাচালানী অপরাধের দুর্লভ চিত্রকাহিনি অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে এই পর্বে। সরকারি সংস্থা কীভাবে এসব অপরাধ সামাল দেয় ? তাই দেখা যাবে এই টেলিফিল্মে।

