হলিউডের নতুন ছবিতে প্রিয়াঙ্কা

হলিউডের নতুন ছবিতে প্রিয়াঙ্কা
NEW YORK, NY - APRIL 19: Actress Priyanka Chopra attends Harper's BAZAAR 150th Anniversary Event presented with Tiffany & Co at The Rainbow Room on April 19, 2017 in New York City. (Photo by Gilbert Carrasquillo/FilmMagic)

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ০১

বলিউডরে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সমানতালে জনপ্রিয় তিনি হলিউডেও। অভিনয় করেছেন হলিউডের বেশ কয়েকটি ছবিতে। আবারও হলিউডের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র নন্দিত নির্মাতা রুসো ব্রাদার্স এবার নির্মাণ করছেন অ্যামাজন সিরিজ ‘চিটাডেল’। এই সিরিজে ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে অভিনয় করবেন  প্রিয়াঙ্কা চোপড়া । সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আজ বুধবার (১৬ জানুয়ারি) খবরটি জানিয়ে  উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে লেখেন, ‘বিস্ময়কর রুসো ব্রাদ্রার্স এবং প্রতিভাবান অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে কাজ করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। ‘চিটাডেল’ একটি বহুমুখী ফ্র্যাঞ্চাইজি সিরিজ। এটি ভারত, ইতালি ও মেক্সিকোর স্থানীয় ভাষায় নির্মিত হবে। এটি সত্যিই বৈশ্বিক উপাদান হয়ে উঠবে। বিস্তারিত জানা যাবে শিগগিরই।’ তবে ‘চিটাডেল’ই প্রিয়াঙ্কার একমাত্র অ্যামাজন শো নয়। এর আগেই জানা গেছে, প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাসের সঙ্গে অ্যামাজনের জন্য একটি সংগীত সিরিজ নির্মাণ করছেন। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading