পৃথিবীর সবচেয়ে প্রাচীন বস্তু!

পৃথিবীর সবচেয়ে প্রাচীন বস্তু!

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১০

পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বস্তুর খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা। উদ্ধার হওয়া একটি উল্কাপিন্ড বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এটির বসয় প্রায় ৭৫০ কোটি বছরেরও বেশি,-খবর সিএনএন’র। জানা যায়, সৌরজগতের জন্মের অনেক আগেই তারকামন্ডলীতে ধীরে ধীরে দানা বেঁধে তৈরি হয়েছিল এই ধূলিকণা। যুক্তরাষ্ট্রের অলাভজনক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালের প্রসিডিংয়ে এই ফলাফল প্রকাশিত হয়েছে। নক্ষত্রের মৃত্যুর পর তার ভেতরের কণাগুলো মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এ ‘সৌর পূর্ব কণা’রা এরপর নতুন নক্ষত্র, গ্রহ, চাঁদ বা উল্কায় সংযুক্ত হয়। গবেষক দলের নেতৃত্বদানকারী শিকাগো ফিল্ড জাদুঘরের কিউরেটর ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিলিপ হেক বলেন, ‘এগুলো নক্ষত্রের অকাট্য নমুনা, সত্যিকারের স্টারডাস্ট।

যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের একদল গবেষক ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ায় পতিত মর্চিসন উল্কার একটি অংশে থাকা ৪০টি ‘সৌর পূর্ব কণা’ বিশ্লেষণ করে পৃথিবীর প্রাচীনতম এই উপাদানের খোঁজ পেয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading