পূজার দিনে সবাই ভোটও দেবে: তাপস

পূজার দিনে সবাই ভোটও দেবে: তাপস

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ৫০

সরস্বতী পূজা এবং সিটি ভোট একদিনে হওয়ায় হিন্দু ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এর প্রেক্ষিতে তাদেরকে সান্তনা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, আশা করছি, পূজার দিনে সবাই ভোটও দেবে। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী-শ্যামপুর এলাকায় নির্বাচনী পথসভায় সাাংবদিকদের প্রশ্নে তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচনী পথসভায় সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তাপস বলেন, তফসিল ঘোষণার পর প্রার্থী হিসেবে আমি নির্বাচনী প্রচারণা করছি। আমি যেটা জেনেছি, নির্বাচন কমিশন আলাপ করেছিল। কিন্তু পঞ্জিকা অনুযায়ী হয়তো একটু ভুল হয়ে গেছে। তাদের প্রতি সমবেদনা-সহমর্মিতা রয়েছে। কিন্তু এখন যেহেতু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, সেহেতু আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে। আমি আশা করি, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, নির্বাচনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু নেমে গেছে। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রেখেছে। আমরা আশা করি যে, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।

৩০ জানুয়ারি ভোট সামনে রেখে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ পরিবর্তনের জন্য আদালতে একটি রিট করা হলে আদালত তা কারিজ করে দেয় মঙ্গলবার। ফলে ৩০ জানুয়ারিই ভোট হচ্ছে ঢাকায়।

পূজা-ভোট একইদিনে হওয়ায় প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ঢাকা উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading