১৫ কোটি টাকা মূল্যের কোকেনসহ আটক ১

১৫ কোটি টাকা মূল্যের কোকেনসহ আটক ১

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৪

চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় এলাকা থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৮২০ গ্রাম কোকেনসহ মো. বখতেয়ার হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়। আটক মো. বখতেয়ার হোসেন রাউজান উপজেলার ঝুঁইপাড়া শফি মেম্বারের বাড়ির জাফর আহমদের ছেলে বলে জানিয়েছে র্যাব। বখতেয়ার নগরের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় বসবাস করেন। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ৮২০ গ্রাম কোকেনসহ বখতেয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা কোকেনের মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading