জয়পুরহাটে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞানমেলা
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৬
ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে জমে উঠেছে জয়পুরহাটের বিজ্ঞানমেলা। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট ইন্সটিটিউট চত্তরে এ মেলার উদ্বোধন করা হয়। এবার মেলায় ১৮৩টি গবেষণা কেন্দ্র নিয়ে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬২ জন ক্ষুদে বিজ্ঞানী অংশগ্রহণ করেছে। মেলাতে ক্ষুদে বিজ্ঞানীরা স্টলে তাদের নতুন নতুন আবিষ্কার প্রদর্শন করছেন। বিপুল আগ্রহ ও উদ্দীপনার gaÅ দিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসব দেখছেন। ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম)বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এর আয়োজনে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের সময় জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি AÅv´£ মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. আনোয়ার আরফীন খাঁন ও বাংলাদেশ সরকারের সদস্য (উন্নয়ন) যুগ্ন সচিব জাকের হোছাইন উপস্থিত ছিলেন ।

