পেঁয়াজ তোলার সময় আমদানি বন্ধ : কৃষিমন্ত্রী

পেঁয়াজ তোলার সময় আমদানি বন্ধ : কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৪৮

পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য দিতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘পেঁয়াজ তোলার সময় মূল্য কমে যায়। মূল্য না পেয়ে কৃষকেরা পেঁয়াজ আবাদে উৎসাহ হারিয়ে ফেলেন। এই বছর বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। চাষিদের ভালো মূল্য দেওয়ার লক্ষ্যে পেঁয়াজ তোলার সময় আমদানি বন্ধ থাকবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর অনুষ্ঠিত হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ নিয়ে সারাদেশে নানা ক্ষোভ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বর্তমানে বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছে।’ এই বছর টার্গেটের চেয়ে বেশি এলাকায় পেঁয়াজ রোপণ হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এই বছর ২৩ থেকে ২৪ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদন করা হবে। আমরা যে পদক্ষেপ নিয়েছি, তাতে প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁয়াজ নিয়ে সামনের বছর সমস্যা হবে না।’

জাসদের শিরিন আখতারের সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়া ইতোমধ্যেই পেঁয়াজ রফতানির ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কাজেই পেঁয়াজের মূল্য কমবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading