২৪ ঘণ্টা নগর ভবন খোলা থাকবে: তাপস

২৪ ঘণ্টা নগর ভবন খোলা থাকবে: তাপস

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিজয়ী হলে নগরবাসীর জন্য হেল্প লাইন চালু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘এই হেল্প লাইনের মাধ্যমে ঢাকাবাসী তাদের যেকোনও সমস্যা ও অভিযোগ জানাতে পারবে। নগর ভবন ২৪ ঘণ্টা ঢাকাবাসীর সেবায় খোলা থাকবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সময়  আজিমপুর এলাকায় এক পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। তাপস বলেন, ‘আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য কীভাবে পুনরুদ্ধার করে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য।’

নৌকার এই প্রার্থী বলেন, ‘আমাদের ঢাকার ঐতিহ্য, সুন্দর ঢাকা ও স্বশাসিত ঢাকা নিশ্চিত করবো। প্রতিদিন মশকনিধন ও সবুজায়ন করবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading