পূজার দিনে ভোট অন্যায়: ড. কামাল

পূজার দিনে ভোট অন্যায়: ড. কামাল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫০

কোনও ধর্মীয় উৎসবের সময় নির্বাচন আয়োজন করা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ ঘোষণা অন্যায় কাজ। এমন ঘটনা অতীতে কোনোদিন হয়নি। ঈদ ও পূজার দিন যদি নির্বাচন হয়, তা সরকারের গাফিলতি এবং ব্যর্থতা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে মতিঝিল নিজ চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনের তারিখ পরিবর্তনে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে সমর্থন আছে কিনা জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, নীতিগতভাবে আমরা তাদের পক্ষে আছি।

দুই সিটিতে চার পথসভা: নির্বাচন উপলক্ষে দুই সিটিতে ধানের শীষের প্রার্থীদের পক্ষে চারটি নির্বাচনী পথসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আমরা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুটি করে মোট চারটি পথসভা করবো।

এসময় ঐক্যফ্রন্ট প্রার্থীদের নির্বাচনী জনসংযোগে বাধা ও হামলার অভিযোগ তোলেন ড. কামাল হোসেন। সেইসঙ্গে তিনি বলেন, হামলার ঘটনা প্রমাণ করে নির্বাচনের কোনও সুষ্ঠু পরিবেশ নেই।

এর আগে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading