সাতক্ষীরায় দুই প্রতারক আটক

সাতক্ষীরায় দুই প্রতারক আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৬

সাতক্ষীরায় কাস্টমস ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করেছে iÅve। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে iÅve-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মৃত আমির আলীর ছেলে মানদার আলী (৫৩) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)। iÅve-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার নেতৃত্বে iÅve-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় একটি প্রতারক চক্র অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মধ্যকাটিয়া লস্কর পাড়াস্থ মৃত মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া নিয়োগপত্রসহ তাদের আটক করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading