রাজধানীর সড়কে ঝরলো ৪ প্রাণ

রাজধানীর সড়কে ঝরলো ৪ প্রাণ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

রাজধানীর সড়কে ২৪ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে বাসের ধাক্কায় মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। অপরদিকে, উত্তরায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীতে দুর্ঘটনাটি ঘটে। সেখানে নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও তার ভাগ্নে সালাউদ্দিন (২২)। তারা দুজনেই মতিঝিল এলাকায় জারের পানি সরবরাহের ব্যবসা করতেন। তারা থাকাতেন সাদ্দাম মার্কেট এলাকায়।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আনোয়ার ও সালাউদ্দিন রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা রাত সাড়ে ১২টার দিকে তাদের ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ছুটির দিন শুক্রবার বেলা ২টার দিকে রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  উত্তরা পূর্ব থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ওসি নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন। ওসি বলেন, মহাখালীগামী একটি বাস থানার ঠিক সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পূর্ব থানার এসআই রফিজউদ্দিন আহমেদ জানান, নিহতদের নাম লিটন (৩৬) ও জুয়েল (৩৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চালক দ্রুত বাসটি চালিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পথে কাকলীর কাছে পুলিশ বাস আটকে চালককে গ্রেপ্তার করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading