মে মাসে বিয়ে করছেন বরুণ-নাতাশা
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫৬
বলিউড জনপ্রিয় নির্মাতা ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান। তবে নিজের পরিচয়েই বলিউডে পা রেখেনে তিনি। অভিনয়গুণ দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। প্রেম করছেন দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে। তাই অনেকেই জানতে চায় কবে বিয়ের পিঁড়িতে বসতে চলছেন এ জুটি। অবশেষে জানা গেল সে তথ্য। চলতি বছরের মে মাসে ইন্ডিয়ার গোয়ায় এক অভিজাত আয়োজনে বিয়ে করবেন বরুণ-নাতাশা। আর এ তথ্য দিয়েছেন বলিউডের জনিুপ্রয় এক নির্মাতা। এ প্রসঙ্গে বলিউড নাউ’কে ওই নির্মাতা বলেন, বড় ভাই রোহিতের মতোই গোয়ায় বিয়ে করবেন বরুণ। ধারণা করা হচ্ছে ইন্ডিয়রে নামী-দামি তারকাসহ গুরুত্বপূর্ণ অনেকেই দাওয়াত পাবেন এই বিয়েতে।

