‘রাজপথ বিচিত্রা’ সম্পাদকের বিরুদ্ধে অঞ্জনার মামলা

‘রাজপথ বিচিত্রা’ সম্পাদকের বিরুদ্ধে অঞ্জনার মামলা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫৮

সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজ উদ্দিন রাজা সিরাজের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে মামলা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে মামলা দায়ের করেন আশির দশকের এই নায়িকা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাজেরা আক্তার। মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১ ডিসেম্বর আসামি তার নতুন প্রজন্মের সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একটি লেখা প্রকাশ করেন। যার শিরোনাম ছিল, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী কলগার্ল একা, প্রতারণার বিজ্ঞাপনে পতিতার সর্দারনী রিনা খান, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা সুজাতা, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী কলগার্ল জি কে শামীমের রক্ষিতা রত্না, চিত্রনায়িকা অঞ্জনা ও নতুন দুই মাসির সঙ্গে ছিনতাইকারী মেহেদী হাসান নয়ন। প্রতিবেদন প্রকাশের পর বাদী আসামির সঙ্গে যোগাযোগ করলে তিনি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আসামিকে টাকা না দিলে আরও গোপন তথ্য আছে, যা ধারাবাহিকভাবে প্রকাশ করার হুমকি দেন। এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় বাদীর মানহানি ও ক্ষতি সাধন হয়েছে। মামলাটি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নায়িকা অঞ্জনা। মামলার বাদী অঞ্জনা জানান, এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে। শিল্পী সমাজের পক্ষ থেকে মামলা করেছি, যেন অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ না করতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading