মোটরসাইকেলের ট্যাংকে করে ফেনসিডিল পাচারের সময় আটক ১

মোটরসাইকেলের ট্যাংকে করে ফেনসিডিল পাচারের সময় আটক ১

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২০

দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের ট্যাংকের ভেতর করে ফেনসিডিল পাচারের সময় আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। আটক আশরাফের বাড়ি বিরামপুর উপজেলার কাঠলা সীমান্তের খুলুপাড়া গ্রামে। বিজিবি মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সালাহউদ্দিন জানান, মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এসময় কাঠলা থেকে হিলিতে যাওয়া একটি মোটরসাইকেলকে বিজিবি থামার সংকেত দিলে সে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। এসময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় রাখা ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, হাকিমপুর থানা পুলিশ গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটায় হিলি সীমান্তের নওপাড়া এলাকায় ৯৬ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading