ভোট পেছানোকে স্বাগত জানালেন মেয়রপ্রার্থীরা

ভোট পেছানোকে স্বাগত জানালেন মেয়রপ্রার্থীরা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ২১:১৪

নির্বাচন কমিশনের (ইসি) ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেয়র প্রার্থীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনসহ গুরুত্বপূর্ণ মেয়রপ্রার্থীরা ভোট পেছানোর সিদ্ধান্তে খুশি। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা দুজনই ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বগত জানান। এর আগে সন্ধ্যায় সিটি করপোরেশনের ভোট পেছানোর ঘোষণা দেয় ইসি। নতুন সময়সূচি অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

এর প্রতিক্রিয়ায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ইসির সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা যে অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তা প্রমাণ হলো। তিনি আরও বলেন, আমার বন্ধুর উৎসবে আমি যেতে পারবো না বা সে সুন্দরভাবে সবাইকে নিয়ে তার ধর্মীয় উৎসবটি পালন করতে পারবে না- এটা আসলে হয় না। আমরা সবাই মিলে সবার ধর্মীয় উৎসব উদযাপন করবো। আমি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। ঢাকা উত্তর সিটিতে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন।

অপরদিকে ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, আমি খুশি যে, নির্বাচন কমিশন একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল তখনই পূজোর বিষয়টি বিবেচনায় রাখা দরকার ছিল। দেরিতে হলেও সবার দাবির মুখে তারা নির্বাচনের তারিখ ১ দিন পিছিয়েছে। এতে হিন্দু ধর্মাবম্বীলারাও আন্দদিত হবেন। ভবিষ্যতে এই বিষয়টি নির্বাচন কমিশন খেয়াল রাখবে বলে আশা করছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading