এসএসসি পরীক্ষা শুরু ৩ ফেব্রয়ারি থেকে
উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ২১:১৬
ঢাকা সিটি ভোটের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা দুদিন পিছিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এই পাবলিক পরীক্ষা শুরু হবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন। তিনি শনিবার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বলেন, রোববার (১৯ জানুয়ারি) এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন দেওয়া হবে।
রাতে দীপু মনি একথার বলার সময়ও সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের বৈঠক চলছিল, যাতে মূল আলোচ্য ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দৃশ্যত ইসিকে ভোটের তারিখ পেছানোর পথ করে দেয়। জানতে চাইলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ভোটের কারণই পরীক্ষা পেছানো হয়েছে।
এ বছর ৩ হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমান পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।

