গানের মঞ্চেই শিল্পীর হার্ট অ্যাটাক

গানের মঞ্চেই শিল্পীর হার্ট অ্যাটাক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২২

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের অর্থ সংগ্রহের জন্য সিডনিতে একটি কনসার্টের আয়োজন করা হয়। সেই মঞ্চে গান গাইতে গাইতে হার্ট অ্যাটাক করেন শিশুদের জনপ্রিয় সংগীতশিল্পী গ্রেগ পেজ। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই কনসার্টে টানা দেড় ঘণ্টা গান পরিবেশন করেন পেজ। শেষ গান ‘হট পটেটো’ পরিবেশন শুরুর সঙ্গে সঙ্গে মঞ্চে পড়ে যান তিনি। গ্রেগ পেজ মঞ্চে লুটিয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সিডনির একটি  হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই জনপ্রিয় গায়ক। ১৯৯১ সালে উইগেলস ব্যান্ডের একটি অ্যালবামের সিডি বিক্রি হয়েছিল কয়েক মিলিয়ন। সেই সময় এই ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলেন গ্রেগ পেজ। ২০০৬ সালে অসুস্থতার কারণে তিনি অবসর নিয়েছিলেন। রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘ বিরতির পরে আবারও গানে ফিরেছিলেন ২০১২ সালে। এরপর মাঝে মধ্যে বিভিন্ন শোতে দেখা মিলত তার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading