আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চার ছবি

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চার ছবি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৮

কলকাতায় শুরু হয়েছে আট দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের শিশু-কিশোর একাডেমির আয়োজনে উৎসবটি চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। গতকাল (১৮ জানুয়ারি) উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিশেষ অতিথি পরিচালক সন্দীপ রায়, মন্ত্রী ও সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন এবং পশ্চিমবঙ্গের মুখ্য তথ্য ও সংস্কৃতিসচিব বিবেক। উৎসবের সভাপতিত্ব করেন শিশু-কিশোর একাডেমির সভাপতি সাবেক সাংসদ অর্পিতা ঘোষ। এ উৎসবে দেখানো হবে ৩৫টি দেশের ২৫০টি চলচ্চিত্র।  তার মধ্যে বাংলাদেশি চারটি ছবিও রয়েছে। সেগুলো হলো- মৃত্তিকা গুণ নির্মিত ‘কালো মেঘের ভেলা’, টোকন ঠাকুরের ‘রাজপুত্তুর’, আফজাল হোসেনের ‘এবারে সাভারে’ এবং আসিফ ইসলাম ও ফয়সাল রাড্ডির ‘পাঠশালা’। এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে প্রথম যে ছবিটি দেখানো হবে সেটির নাম ‘হামিদ’। কলকাতায় জাতীয় পুরস্কার জিতেছিল এটি। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন ‘হামিদ’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করা তালহা আরশাদ রেসি।

উৎসবে যোগ দেয়া ২৫০টি ছবির মধ্যে থাকছে ৬০টি স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র। কলকাতার ১০টি প্রেক্ষাগৃহ ও মিলনায়তনে এই ছবিগুলো প্রদর্শিত হবে। সেগুলো হলো: নন্দন-১, ২ ও ৩, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, স্টার থিয়েটার, চলচ্চিত্র শতবর্ষ ভবন, শিশির মঞ্চ, অহিন্দ্র মঞ্চ ও রবীন্দ্র তীর্থ মিলনায়তন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading