এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৪০

ঢাকা সিটি কারপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পেছানোয় এসএসসি ও সমমানের পরীক্ষা দুদিন পিছিয়ে দিয়ে নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি রোববার (১৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত পরীক্ষা সূচি প্রকাশ করেছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও সিটি ভোটের কারণে এখন তা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। নতুন সূচি অনুযায়ী, ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে।

সূচি পরিবর্তনে সব পরীক্ষায়ই পিছিয়েছে, ইংরেজি ও গণিত পরীক্ষার আগে বিরতিও থাকছে। আগের সূচিতে ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র এবং গণিত পরীক্ষার আগে একদিন করে বিরতি ছিল। নতুন সূচিতে অন্য দুটিতে একদিন হলেও ইংরেজি দ্বিতীয় পত্রের আগে দুই দিন বিরতি থাকছে।

এ বছর তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার নতুন সূচিসহ এ সংক্রান্ত সব ধরনের তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading