সিলেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩২

সিলেট-তামাবিল মহাসড়কে টিলাগড় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা। আধাঘণ্টা ধরে চলা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিলেট নগরের টিলাগড়ে প্রাইভেটকার দুর্ঘটনায় এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহতের হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এমসি কলেজের প্রধান ফটকের সামনে কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অবরোধকালে সিলেট-তামাবিল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ, দেলোয়ার হোসেন, শিক্ষার্থী হাবিব আহমদ, অপু তালুকদার, সুরঞ্জিত বর্মন, শামীম আলী, নাজমুল হোসেন, সুমন মিয়া, সৌরভ পাল ও জিয়াউল হক। তাদের কর্মসূচির সঙ্গে সরকারি কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা পোষণ করে বক্তব্য দেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বেপরোয়া গতিতে চালিয়ে আসা প্রাইভেটকার টিলাগড়ের স্কলার্স হোম স্কুলের সামনে অবৈধভাবে নির্মাণ করা স্পিড ব্রেকারে উল্টে নয়ন দাস ও রুবেল নামের এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হন আরও কয়েকজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading