বিজ্ঞাপন দিবে না হোয়াটসঅ্যাপ
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৪
২০১৮ সালে ফেসবুক জানিয়েছিল যে, তারা বিজ্ঞাপন যোগ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। তবে এ সিদ্ধান্ত থেকে সরে আসছে মালিক প্রতিষ্ঠান ফেসবুক। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়, “সম্প্রতি একটি দলকে ভেঙ্গে দিয়েছে হোয়াটসঅ্যাপ, এই সেবায় বিজ্ঞাপন আনার সবচেয়ে ভালো উপায় বের করতে গঠন করা হয়েছিলো দলটি।” হোয়াটসঅ্যাপের কোড থেকে এই দলের কাজও মুছে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

