বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ বৃদ্ধি

বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ বৃদ্ধি

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২৮

আকাশ পথ ভ্রমণে বিমান দুর্ঘটনায় মৃত্যু বা লাগেজ হারিয়ে গেলে ক্ষতিপূরণের পরিমাণ বেড়েছে। সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আকাশ পথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে। এ আইনের ফলে আকাশ পথে দুর্ঘটনায় মৃত্যু, আঘাত এবং লাগেজ হারিয়ে গলে যাত্রীদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়বে।

এদিনের বৈঠকে আরও কয়েকটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০২০ আইনের খসড়া, আয়োডিনযুক্ত লবণ আইন ২০২০ এর খসড়া ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন। এছাড়া ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অনুমোদন এবং নন ক্যাডার অষ্টম ও তুদোর্ধ্ব গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা বণ্টন পদ্ধতি স্পষ্টীকরণের লক্ষ্যে তদসংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading