ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক নিহত

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২৬

ইয়েমেনের কেন্দ্রস্থলে মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শতাধিক নিহত ও বহু লোক আহত হয়েছে। এ হামলায় হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়। রোববার (১৯ জানুয়ারি) কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

ইরান সমর্থিত হুতি এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে চলা যুদ্ধ তুলনামূলকভাবে শান্ত থাকার কয়েক মাস পর শনিবার ওই হামলার ঘটনা ঘটে। এদিকে ইয়েমেন সরকারের প্রতি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থন রয়েছে। সামরিক সূত্র এএফপি’কে জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হামলা চালায়।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেন, ‘আমরা মসজিদে হুতি মিলিশিয়াদের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।’ সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সৈন্য ও বেসামরিক নাগরিক রয়েছে। হুতিদের ওই হামলার কঠোর জবাব দেয়া হবে।

হতাহতদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। তবে হুতিরা শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি বলে এএফপি জানিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading