প্লাস্টিক থেকে তৈরি হবে সোনা!
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫২
আমরা সবাই কম-বেশি সোনার জিনিস পছন্দ করি। তবে বর্তমানে এর মূল আকাশচুম্বী। যা সাধারণ মানুষের হাতের নাগালে বাইরে। তাই বলে কিআপনি কি কখন চিন্তা করেছেন যে, প্লাস্টিক দিয়ে সোনা তৈরি করা যায় কিনা। আগে সেই চিন্তা না করলেও এখন আপনি করতে পারেন।
প্লাস্টিক ম্যাট্রিক্সের মিশ্রণ ব্যবহার করে সোনা তৈরি করেছেন বলে দাবি করেছেন সুইস বিজ্ঞানীরা। তবে নতুন সোনার ওজন প্রচলিত ১৮ ক্যারেট সোনার চেয়ে প্রায় দশগুণ কম- খবর ‘সায়েন্স’ পত্রিকা। সুইজারল্য়ান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রাফায়েল মেজেঙ্গা জানিয়েছে, হালকা হলেও এটি একদম খাঁটি ১৮ ক্যারেটের সোনা। খনিজ সোনার মতোই এর ঔজ্জ্বল্য। পালিশ করাও তুলনামূলক সহজ। প্রচলিত মিশ্রণগুলিতে তিন চতুর্থাংশ সোনার সঙ্গে এক-চতুর্থাংশ তামা মেশানো থাকে। তাতে প্রতি ঘনসেন্টিমিটার সোনার ওজম হয় ১৫ গ্রাম। সেখানে প্লাস্টিক থেকে তৈরি সোনার ওজন প্রতি ঘনসেন্টিমিটারে মাত্র ৭ গ্রাম। তিনি আরও জানান, এটি তৈরিতে প্রোটিন ফাইবার এবং পলিমার ল্যাটেক্স ব্যবহার করা হয়েছে। প্রথমে সোনার ন্যানোক্রিস্টালের পাতলা একটি ডিস্ক রেখে পানির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে অ্য়ালকোহলের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তৈরী করা হয় একটি জেল। সেই জেলকে উচ্চ চাপের কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্য নিয়ে গেলেই তৈরী হবে এই নতুন সোনা।

