সৌমিত্রের চরিত্রে যিশু, সুচিত্রার চরিত্রে পাওলি
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০২
কলকাতর বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই জানা যায়, অভিনেতা- নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় নির্মাণ করবেন চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। যার নাম দিয়েছেন ‘অভিযান’। এতে সৌমিত্রের চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। পরিণত বয়সের চরিত্রে দেখা যাবে সৌমিত্রকেই। আর সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যেতে পারে নির্মাতা কিউকে। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ গেস্ট অ্যাপিয়ারেন্স, রবি ঘোষের চরিত্রটি। তাতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। সৌমিত্রের জীবনের তিন-চারটি অধ্যায় দেখানো হবে ছবিতে। অভিনেতার মধ্য কুড়ি থেকে শুরু করে মধ্য পঞ্চাশ অবধি। পরিচালকের কথায়, ‘আমার এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল, প্রয়োজনে যার বয়স বাড়ানো যাবে, আবার কমানোও যাবে। যিশুকে নিয়ে সেই এক্সপেরিমেন্টটা করা যায়। তা ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রাভিনেতাকে সুপুরুষ ও সুঅভিনেতাও হতে হবে।’’ আগামী মাসের প্রথম দিকেশুরু হবে ছবিটির শুটিং। সূত্র: আনন্দবাজার

