স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা

স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১৪

ঝিনাইদহে ক্যাডেট কলেজ পাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাইদ বিশ্বাসের বাড়িতে দুবর্ত্তরা হামলা চালিয়েছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাইদ বিশ্বাস জানান, শহরের ক্যাডেট কলেজ পাড়ার বাসাতে তার মরহম ভাই হায়াত বিশ্বাসের স্ত্রী ও মেয়ে বসবাস করতেন। এ দিন বাড়িতে কেউ না থাকায় দুবর্ত্তরা মূল গেটের ফটক ও চার দরজা ভেঙে মালামাল ভাঙচুরসহ তছনচ করে। এ সময় তারা দুটি টিভি, তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে চলে যায়। তিনি বলেন, ‘অনেকে শত্রুতামূলকভাবে আমাদের ক্ষতিসাধন করার জন্য এ কাণ্ড ঘটাতে পারে।’ দলীয় নেতা-কর্মী, সদর থানা পুলিশের সদস্য ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সদর থানার ওসি মইন উদ্দিন জানান, তদন্ত চালানো হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত তা অচিরেই উদঘাটন করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading