সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১৬

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হতে যাচ্ছে মধুমেলা। কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, আফিল উদ্দিন, নাসির উদ্দিন, কাজী নাবিল আহম্মেদ, রনজিৎ কুমার রায়, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading