মেয়র খোকনের এপিএস-কে জিজ্ঞাসাবাদ

মেয়র খোকনের এপিএস-কে জিজ্ঞাসাবাদ

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ০৫

অবৈধ সম্পদ অর্জনসহ জুয়া ও ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সাংবাদিকদের কুদ্দুস বলেন, তার কোনও অবৈধ সম্পদ নেই। আর জুয়া বা ক্যাসিনো কারবারের সঙ্গেও তার কোনও সংশ্লিষ্টতা নেই। তবে দুদক সচিব দিলোয়ার বখত বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কুদ্দুসকে তলব ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি তলবি নোটিশ পাঠিয়ে ২১ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয় কুদ্দুসকে। নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading