ওসাকার সামনে কিশোরী গাউফ

ওসাকার সামনে কিশোরী গাউফ

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৪

ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। গত বছর সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যাম জয় করেন তিনি। এবারও শরুটা ভালো করেছেন তিনি। পৌঁছে গেছেন ৩য় রাউন্ডে।  এবার তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন ১৫ বছরের কিশোরী কোকো গাউফ।  

মেলবোর্ন পার্কে বুধবার(২২ জানুয়ারি) ঘুরে দাঁড়িয়ে রোমানিয়ার সোরানাকে ৪-৬, ৬-৩, ৭-৫ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের ৬৭তম গাউফ। চীনের সাইসাই ঝেংকে ৬-২, ৬-৪ গেমে হারান তিন নম্বর তারকা ওসাকা। এ নিয়ে টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হতে যাচ্ছেন ওসাকা ও গাউফ। গত ইউএস ওপেন জয়ের পথে তৃতীয় রাউন্ডে আমেরিকার এই প্রতিপক্ষকে সরাসরি সেটে হারিয়েছিলেন জাপানি ওসাকা। মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার অভিযানে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামসও। স্লোভেনিয়ার তামারাকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে সেরা বত্রিশে উঠেছেন আমেরিকার ৩৮ বছর বয়সী তারকা। পরের রাউন্ডে আরও উঠেছেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা অ্যাশলি বার্টি, ২০১৮ সালের চ্যাম্পিয়ন কারোলিন ওজনিয়াকি ও গতবারের ফাইনালিস্ট পেত্রা কেভিতোভা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading