বিশ্রামে মেসি

বিশ্রামে মেসি

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৬

লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। কোপা দেল রেতে তৃতীয় সারির দল ইবিজার বিপক্ষে ম্যাচে অধিনায়ককে বিশ্রাম দিয়েছেন দলটির কোচ কিকে সেতিয়েন। ইবিজার মাঠে  আজ বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে শেষ ৩২-এর ম্যাচটি। দুই অভিজ্ঞ খেলোয়াড় সের্হিও বুসকেতস ও জেরার্দ পিকেকেও বিশ্রাম দিয়েছেন কোচ। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন উসমান দেম্বেলে ও লুইস সুয়ারেজ। এ নিয়ে মৌসুমে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম পেলেন ৩২ বছর বয়সী মেসি। চোটের কারণে মৌসুমের শুরুতে পাঁচটি লিগ ম্যাচে ছিলেন বাইরে। এরপর থেকে লিগে সব ম্যাচে খেলেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ২১ ম্যাচে ১৭ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নতুন কোচ সেতিয়েনের প্রথম ম্যাচে গ্রানাদার বিপক্ষে রোববার একমাত্র জয়সূচক গোলটিও করেন তিনি।

বার্সা স্কোয়াড: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেতো, নেলসন সেমেদো, ক্লিমেন্ট লংলে, জর্দি আলবা, সের্জি রবার্তো, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, চুমি, ইভান রাকিতিচ, আর্থার, ফ্রেঙ্কি ডি ইং, আর্তুরো ভিদাল, রিকি পুইগ, আঁতোয়া গ্রিজম্যান, কার্লেস পেরেস, আবেল রুইজ ও আনসু ফাতি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading