নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার দল ঘোষণা

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২০

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৪ জানুয়ারি পাঁচটি টি-টোয়েন্টির প্রথমটি শুরু করবে ইন্ডিয়া। কিন্তু কিউই সফরের আগে কাঁধে চোট পেয়ে টিম ইন্ডিয়া দল থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। আর বাঁহাতি এ ওপেনারের পরিবর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে দু’জন ভিন্ন ক্রিকেটারকে নিয়েছে বিসিসিআই। টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আর ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পৃথ্বী শ। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট পারেননি ধাওয়ান। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে অজিদের প্রথম ইনিংসের পঞ্চম ওভারের সময় কাভার-পয়েন্টে অ্যারন ফিঞ্চের ক্যাচ ধরতে ড্রাইভ দেন ধাওয়ান। সে সময় বাজেভাবে বাঁ কাঁধে চোট পান তিনি। এদিকে ইন্ডিয়ান টি-টোয়েন্টি দলে আরও একবার ডাক পেলেন স্যামসন। যদিও ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারের সেটিই একমাত্র টি-টোয়েন্টি হয়ে আছে।

ইন্ডিয়ার ওয়ানডে দল: রোহিত শর্মা, লোকেশ রাহুল, পৃথ্বী শ, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), কেদার যাদব, শিভাম ডুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।

ইন্ডিয়ার টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, মনিশ পান্ডে, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), শিভাম ডুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading