ইতালিয়ান কাপের সেমিফাইনালে জুভেন্টাস

ইতালিয়ান কাপের সেমিফাইনালে জুভেন্টাস

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:০৬

কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে এএসে রোমাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ‘সিরি আ’ এর শীর্ষ দল জুভেন্টাস। টানা আটবারের ইতালিয়ান লিগ জেতা দলটি ঘরের মাঠে রোমাকে ৩-১ গোলে পরাজিত করে। এ ম্যাচে গোল পান ৩৪ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। যদিও খেলার প্রথমার্ধে রোমার জালে তিন গোল দেয় জুভেন্টাস। গোলের শুরু করেন পর্তুগিজ স্ট্রাইকার রোনালদো। আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েনের ক্রস থেকে দলকে এগিয়ে দেন জুভেন্টাসের এ তারকা ফুটবলার। এ নিয়ে শেষ ১০ ম্যাচে ক্লাবের হয়ে ১৩ গোল করলেন রোনালদো। এ মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচে মোট ৩০ গোল করলেন রোনালদো।

ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো বেন্তানকুর। ডি বক্সের ভেতর থেকে নেয়া এ উরুগুইয়ান মিডফিল্ডারের শট পোস্টের ভেতরের দিকে লেগে গোল হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তৃতীয় গোল করেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। বিরতি থেকে ফিরে জিয়ানুইলজি বুফনের আত্মঘাতী গোলে এক গোল শোধ করে রোমা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading