ইন্ডিয়ার উৎসবে পুরষ্কৃত টুটুল চৌধুরী

ইন্ডিয়ার উৎসবে পুরষ্কৃত টুটুল চৌধুরী

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৪

প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়ে গেল ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আরআইএফএফ ফিল্ম ক্লাব আয়োজিত রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি এবার মহাত্মা গান্ধীর ১৫০ বছর বয়স-মূল প্রতিপাদ্য হিসেবে রাখা হয়। এ উৎসবে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জেতেন বালোদেশের নাট্যাভিনেতা টুটুল চৌধুরী। মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মালা ভাবী’ নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করে এ পুরষ্কার ঘরে তুলেন তিনি।  উৎসবের সমাপনী দিনে (২২ জানুয়ারি) অতিথিদের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন টুটুল। এছাড়াও সেরা নির্মাতা হিসেবে পুরষ্কার জিতেন বাংলাদেশের নির্মাতা  তৌকীর আহমেদ। 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালা ভাবি’তে টুটুল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন ফারজানা ছবি ও মঈন খান। উক্ত চলচ্চিত্রে দেখা যাবে তোতা মিয়ার স্ত্রী ‘মালা ভাবি’র সঙ্গে সম্পর্ক গড়ে উঠে মালা এন্টারপ্রাইজের কর্মচারী মমিনের সঙ্গে। এই মমিনকে তোতা মিয়া গ্রাম থেকে উঠিয়ে এনে ঢাকায় প্রতিষ্ঠিত করেছিল। তোতা মিয়া দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তোতা মিয়ার মৃত্যু দেরিতে হচ্ছে বলে মালা ভাবি ও মমিন সিদ্ধান্ত নেয় তোতা মিয়াকে হত্যা করার। তোতা মিয়া এই ষড়যন্ত্র জেনে যায়। এমনি চলে চলচ্চিত্রটির গল্প।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading