মেহেদীর বিজ্ঞাপনে ববি

মেহেদীর বিজ্ঞাপনে ববি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৪

ইয়ামিন হক ববি। ঢাকাই সিনেমায় ববি হিসেবেই বেশি পরিচিত তিনি। বিভিন্ন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এরইমধ্যে একটি মেহেদীর বিজ্ঞাপনে হাজির হয়েছেন এই চিত্রনায়িকা । বি হ্যাপি এন্টারটেনমেন্টের ব্যানারে  এলিট মেহেদীর বিজ্ঞাপনটি রাকিব আহমেদ । খালেদ মাহমুদ ও জেমি মাহমুদের যৌথ কোরিওগ্রাফিতে এটি সুপারভাইস করেছেন প্রযোজক সাকিব সনেট । জানা যায়, বিজ্ঞাপনটি বিয়ের আয়োজন নির্মিত হয়েছে । এতে ববির সঙ্গে ছিলেন ৬০ জনের মতো ড্যান্সার। এখানে জিঙ্গেল দিয়েছেন তাসনিম আনিকা, মিউজিক আবরাল সাহিরের। নতুন বিজ্ঞাপনটি প্রসঙ্গে ববি বলেন, পণ্যটি হচ্ছে এলিট মেহেদীর। বড় আয়োজনের কাজ, কনসেপ্টও চমৎকার। ঢাকার অদূরে একটি রিসোর্টে ২২ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদকে টার্গেট করেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এর আগেও পাওয়ার এনার্জি ড্রিংস, ওয়ালটন, ওয়ারিদ টেলিটকমসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন ববি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading