সেরেনার বিদায়, বাড়ল অপেক্ষা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৬
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। আজ (২৪ জানুয়ারি) মেলবোর্ন পার্কে চীনের ২৭ নম্বর বাছাই ওয়াং কিয়াংয়ের কাছে ৬-৪, ৬-৭ (২-৭), ৭-৫ গেমে হারেন সেরেনা। এককে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করতে অপেক্ষা তাই বাড়ল। একই দিন সরাসরি সেটে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন মেয়েদের এককের এক নম্বর তারকা অ্যাশলি বার্টি। অস্ট্রেলিয়ার এই ২৩ বছর বয়সী ৬-৩, ৬-২ গেমে হারান রাশিয়ার এলিনা রিবাকিনাকে। শেষ ষোলোয় স্বাগতিক বার্টি লড়বেন তার ডাবলসের সঙ্গী জার্মানির জুলিয়া জর্জেস অথবা আমেরিকার অ্যালিসন রিস্কের (বিপক্ষে। সহজ জয়ে শেষ ষোলোয় উঠেছেন গতবারের ফাইনালিস্ট পেত্রা কেভিতোভাও। চেক রিপাবলিকের এই সপ্তম বাছাই রাশিয়ার একাতেরিনা আলেসান্দ্রোভাকেউড়িয়ে দেন ৬-১, ৬-২ গেমে।

