জুভেন্টাস ছাড়ছেন দিবালা!

জুভেন্টাস ছাড়ছেন দিবালা!

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫৬

চলতি মৌসুমে ক্লাবের হয়ে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ২৬ ম্যাচে করেছেন ১১ গোল। করিয়েছেন ৭টি। ক্রিস্টিয়ানো রোনালদোর (১৭) পর ক্লাবের এবার দ্বিতীয় সর্বোচ্চ গোল এ আর্জেন্টাইনের। ২০১৫ সালে ইতালিয়ান ক্লাব পালেরমো থেকে ৮ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে আসেন জুভেন্টাস। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, জুভেন্টাস ছাড়ছেন এই আর্জেন্টাইন তারকা। সম্ভাব্য নতুন ক্লাব হিসেবে গুঞ্জণ শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের নাম। সংবাদ মাধ্যমে ২৬ বছর বয়সী দিবালা বলেন, ‘আমি জুভেন্টাস ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছি। ক্লাবও এ বিষয় নিয়ে ভাবছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমার সঙ্গে জুভেন্টাসের এখনো দুই বছরের চুক্তি রয়েছে। দেখা যাক, তারা আমায় নিয়ে কি ভাবছে। আমায় দলে রাখবে। নাকি আসন্ন দলবদলের মৌসুমে ছেড়ে দিবে। এ সিদ্ধান্ত আমি ক্লাবের উপর ছেড়ে দিলাম।’ জুভেন্টাসে ভালো আছেন এবং প্রতিমুহূর্তে শিখছেন জানিয়ে দিবালা আরো বলেন, ‘এ ক্লাবে আমি অনেক ভালো আছি। সুখে আছি। জুভেন্টাসে মাউরিসিও সাররির আসা আমার জন্য অনেক ভালো ছিল। তিনি চান আমি এখানে থাকি। তিনি আমার সেরাটা পেতে চান। আমাকে শেখাতে চান। তবে আমি ভবিষ্যত বলতে পারছি না।’ জাতীয় দলের হয়ে মাত্র ২ গোল পেয়েছেন পাওলো দিবালা। তবে ক্লাব ফুটবলে নিয়মিত গোল করেন এই আর্জেন্টাইন। পালেরমোর হয়ে করেছেন ২১ গোল। আর জুভেন্টাসের হয়ে তার ঝুলিতে আছে ৬৩ গোল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading