ঝিনাইদহের হরিনাকুন্ডুতে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও পাকা রাস্তার উদ্বোধন

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও পাকা রাস্তার উদ্বোধন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২৬

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের তিন তলা ও দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক তলা ভবন নির্মাণ এবং পাকা রাস্তা উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি সমি। এর আগে আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আমতলা বাজারে জে.এইচ.এস অটিষ্টিক ও বুদ্ধি ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ উপলক্ষে মকিমপুর মাধ্যমিক বিদ্যালয় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেসময় মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহজীব আলম সিদ্দীকি সমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান মালিতা, রশিদুল ইসলাম. আব্দুর রাজ্জাক লস্কার, রওশন আলী, যুব লীগ নেতা কামাল হোসেন, রোকনুজ্জামান রিপনসহ অন্যান্যরা। এসময় প্রধান অতিথি সমি এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক যোগে কাজ করে ঝিনাইদহের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading