দেবের স্ত্রী ঈশা সাহা

দেবের স্ত্রী ঈশা সাহা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৪

ভারতের ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।   যার নাম ‘গোলন্দাজ’।  শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটি নির্মাণ করবেন ধ্রুব বন্দোপাধ্যায়। আর এতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবকে।  তবে তখন জানা যায়নি ছবির বাকি কলাকুশলীর নাম । অবশেষে তা জানা গেল। এতে নাগেন্দ্রর স্ত্রীর চরিত্রে  দেখা যাবে ঈশা সাহাকে।  শোভাবাজারের রানী কমলিনীর ভূমিকায় হাজির হবেন তিনি। নাগেন্দ্রর সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন কমলিনীই। দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং শ্রীকান্ত আচার্যকেও। দেবের বাবার ভূমিকায় অভিনয় করবেন শ্রীকান্ত। এ ছাড়াও মেজর জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে মার্কিনী অভিনেতা অ্যালেক্স ও নীলকে। রয়েছে আরও নানা ধরনের চমক। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় নিজের সবটুকু দিতে ইতিমধ্যেই জোরকদমে লেগে পড়েছেন দেব। কিছু দিন আগেই সেরে ফেলেছেন ভাইচুং ভুটিয়ার সঙ্গে অনুশীলন। হাজার হোক, বাঙালি আর ফুটবল মানেই আবেগ, নস্টালজিয়া। সূত্র বলছে, আগামী ২৬ জানুয়ারি প্রকাশ পাবে ওই ছবির চরিত্রদের ফার্স্টলুক। সূত্র: আন্দবাজার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading