‘পদ্মশ্রী’ পাচ্ছেন কঙ্গনা রনৌত, করণ জোহর ও আদনান সামি

‘পদ্মশ্রী’ পাচ্ছেন কঙ্গনা রনৌত, করণ জোহর ও আদনান সামি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩৪

এ বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার। এবার সাতজনকে পদ্ম বিভূষণ, ১৬ জনকে পদ্ম ভূষণ এবং ১১৮ জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হবে। বিনোদন জগতের পাঁচ জনকে পদ্মশ্রী দেওয়া হবে। এ বছর পদ্মশ্রী পাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত, চিত্রনির্মাতা করণ জোহর ও একতা কাপুর, সংগীতশিল্পী সুরেশ ওয়াদকার ও আদনান সামি।

এই ঘোষণার পর সংবাদ মাধ্যমকে কঙ্গনা রনৌত বলেন, আমি বিনীত ও সম্মানিত বোধ করছি। এই স্বীকৃতি দেওয়ার জন্য আমার দেশকে আমি ধন্যবাদ জানাই। এই সম্মান আমি সেই সকল নারীকে উৎসর্গ করছি যারা স্বপ্ন দেখার সাহস করেন। প্রতিটি কন্যাকে, প্রতিটি মাকে এবং নারীদের স্বপ্নগুলোকে এই সম্মাননা উৎসর্গ করছি। কারণ তারাই দেশের ভবিষ্যত গড়ে তুলবে।

এ বছর মোট ১১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হলো। শিক্ষা ও সাহিত্য, কলা, মেডিসিন, বাণিজ্য ও শিল্প, ক্রীড়া, পাবলিক অ্যাফেয়ার্স, সমাজ কর্ম, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিরা রয়েছেন এই তালিকায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading