৩১ জেলে হত্যা মামলার আসামি গুলিতে নিহত

৩১ জেলে হত্যা মামলার আসামি গুলিতে নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৪

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোরশেদ আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ৩১ জেলেকে হত্যা মামলার আসামি বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ রবিবার (২৬ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রাম এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোরশেদ আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বঙ্গোপসাগরে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে। তিনি বঙ্গোপসাগরে একজন দস্যু বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। জানা যায়, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। বাঁশখালী বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের পর তার মরদেহটি পাওয়া যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading