তেঁতুলিয়ায় পাথর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

তেঁতুলিয়ায় পাথর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে মাটি খনন করে পাথর উত্তোলন করার দাবিতে মহাসড়ক অবরোধ করে প্রায় ৫ ঘণ্টা বিক্ষোভ করেছে পাথর শ্রমিকরা। পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়। বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিতভাবে এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাটিকাটা ও পাথর উত্তোলনকারী শ্রমিকরা। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ২টি গাড়ি ও র‌্যাবের ১টি গাড়ি ভাঙচুর করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে করে প্রায় ৫ ঘণ্টা উত্তেজনা বিরাজ করে পুরো উপজেলায়। সকাল থেকেই ভজনপুর এলাকার সব দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে।

এদিকে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমরা প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি সামাল দিতে আমাদের এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে। এ ঘটনায় ৮ জন পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading