পাথরের ট্রাক থেকে ৮৩ কেজি ইলিশ উদ্ধার

পাথরের ট্রাক থেকে ৮৩ কেজি ইলিশ উদ্ধার

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৮

উদ্ধার করা ইলিশ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ৮৩ কেজি। পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা থেকে পাথর খালাস করে ভারতে ফেরত যাওয়া খালি ট্রাক থেকে মাছগুলো উদ্ধার করে বিজিবি। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া জানান, ভারত থেকে পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ফেরত যাওয়ায় সময় ইলিশ নিয়ে যাবে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির হিলি আইসিপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক রাকিব হোসেন ভারতে যাওয়ার সময় (ডব্লিউবি ৫০/২২৪১) একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করে। যার ভেতর হতে ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading