কাপ্তাই লেক দূষণ রোধে আলোকচিত্র প্রদর্শনী

কাপ্তাই লেক দূষণ রোধে আলোকচিত্র প্রদর্শনী

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জুম সায়েন্স ক্লাবের উদ্যোগে কাপ্তাই লেক দূষণ রোধে জনসচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, পরিবেশ বিপর্যয় বর্তমান বিশ্বে অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়। মানবসৃষ্ট দূষণের ফলে পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন। এ বিপর্যয় থেকে উত্তোরণের জন্য জনসচেতনতার বিকল্প নেই। উপাচার্য বলেন, কাপ্তাই লেক বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেকগুলোর মধ্যে অন্যতম। এ লেকে বিদ্যুৎ উৎপাদন করে দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো হচ্ছে। এছাড়া কাপ্তাই লেকের মাছ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য সম্পদের উৎস। পর্যটনের ক্ষেত্রেও কাপ্তাই লেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ লেক বিশেষ ভূমিকা রাখে। তাই পরিবেশ দূষণ থেকে কাপ্তাই লেক রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading