বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫৪

ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) থেকে আবারও দু’দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading