আসছে ‘অ্যান্ড্রয়েড ১১’
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫৮
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ প্রকাশ হয়েছিল গত বছরের শেষ প্রান্তিকে। খুব কম সময়েই ‘অ্যানড্রয়েড ১০’ তুমুল জনপ্রিয়তা পায়। শোনা যাচ্ছে এ বছরই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ লঞ্চ হবে। গুগলের এ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের নাম ‘অ্যান্ড্রয়েড ১১’ হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি গিকবেঞ্চে একটি বেঞ্চমার্ক টেস্ট করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ১১-র, যেখানে দেখা গেছে নতুন গুগল পিক্সেল ৪ মোবাইলটি নতুন সংস্করণ চালতে সক্ষম। যদিও পাকাপাকিভাবে এ ব্যাপারে কোনো উত্তর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ হবে গুগলের তৈরি করা এমন এক এডিশন যা কম বাজেটের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এটি সয়ংক্রিয়ভাবে আপনার ধারণকৃত ছবি ও ভিডিওতে ক্যাপশন যোগ করে নেবে। এছাড়া অনেক নতুন নতুন ফিচার থাকবে এতে।

