কর্মসংস্থান বাড়াবে রোবট
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:০০
বতর্মান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আর তাই কর্মস্থলে রাড়ছে রোবটের চাহিদা। আর তাই সমালোচকদের মতে, রোবটের কারণে আস্তে আসতে কমতে পারে কর্মসংস্থান। তবে এর উল্টো কথাই বলছে বিশ্ব অর্থনৈতিক সংস্থা। তারা বলছে, রোবটের কল্যাণেই কম্পিউটিং ক্ষমতার ফলে মানুষের নতুন কর্মসংস্থান বাড়াবে রোবট।
রোবট বর্তমানে থাকা বিভিন্ন কাজ এবং নতুন করে আর তৈরি হতে যাওয়া কাজগুলো সামনের বছরগুরো থেকে খুব সহজেই করতে পারবে। প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের অনেক সময় বেচে যাবে। কিন্তু যেসব কাজ চলে যাবে, তার জায়গায় যে নতুন চাকরি তৈরি হবে এর কোনো নিশ্চয়তা নেই।
ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ হচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক একটি নীতি গবেষণা কেন্দ্র। প্রতিবছর ডাভোসে তারা একটি সম্মেলনের আয়োজন করে। সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের নামকরা লোকদের জড়ো করা হয়। রোবট এবং এলগরিদমের কারণে এখনকার বিভিন্ন কাজের উৎপাদনশীলতা অনেকগুণ বেড়ে যাবে। কিন্তু এর ফলে নতুন কাজ তৈরির সুযোগ হবে।
ডাটা এনালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট— এ ধরনের কাজ প্রচুর বাড়বে। তবে শিক্ষক বা কাস্টমার সার্ভিস কর্মীর মতো কাজ, যাতে কিনা অনেক স্পষ্ট মানবিক গুণাবলির দরকার হয়, সেরকম কাজও অনেক তৈরি হবে। কিন্তু এই নতুন কাজ তৈরির প্রক্রিয়াটা সহজ হবে না।
একাউন্টিং প্রতিষ্ঠান, কারখানা থেকে শুরু করে পোস্ট অফিস, ক্যাশিয়ারের কাজ রোবট দখল করে নেবে। এই বিরাট পরিবর্তনের মুখে কর্মীদের নতুন কাজের প্রশিক্ষণ নিতে হবে, নতুন দক্ষতা অর্জন করতে হবে। মাত্র এক মাসে ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হ্যালডেন হুশিয়ারি দিয়েছিলেন যে ব্রিটেনে হাজার হাজার মানুষ রোবটের কারণে কাজ হারাবে।
মিস্টার হ্যালডেন বলেছিলেন, যদি মানুষের জন্য নতুন কাজ তৈরি করতে হয়, কোম্পানিগুলোকে অনেক সৃষ্টিশীল হতে হবে কিন্তু সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার।

