গ্র্যামির মঞ্চে নিক- প্রিয়াঙ্কা, ছবি ভাইরাল

গ্র্যামির মঞ্চে নিক- প্রিয়াঙ্কা, ছবি ভাইরাল

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ২৪

গ্র্যামি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে আবারও আলো ছড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ৬২ তম আসরে স্বামী নিক জোনাসের সঙ্গে সাহসী পোশাকে হাজির হন পিগি চপস। সম্প্রতি অভিনেত্রীর সেসব ছবি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে গ্র্যামি অ্যাওয়ার্ডে প্রিয়াঙ্কা ও নিক জোনাস যখন লস অ্যাঞ্জেলসের স্ট্যাপলস সেন্টারে উপস্থিত হলেন তখন ক্যামেরার সব ফ্ল্যাশ ঝলক দিচ্ছিল তাদের লক্ষ্য করেই। এদিন প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা রঙের একটি বুক খোলা গাউন। আর তার নাভির ওপর থাকা একটি উজ্জ্বল পাথর সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে বলেই খবর। সাদা রঙের নেকলাইন পোশাক পরা ভারতের এই অভিনেত্রীর পাশে তার স্বামী নিক জোনাসও কম যাননি। এদিন চকলেট রঙের পোশাকে তিনিও হয়ে ওঠেন আকর্ষণীয়। এর আগে ডিজাইনার নিকোলাস জেবরানের একটি প্যাস্টাল শেডের শার্টিনের গাউন পরে ‘প্রি-গ্র্যামিজ’ লুক শেয়ার করেন প্রিয়াঙ্কা।

নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করে এই নিক ঘরণী ক্যাপশন দেন, ‘প্রি-গ্র্যামিজ’। কিন্তু ওই ঝলমলে সন্ধ্যায় যেভাবে সাহসী পোশাকে গ্রামিতে হাজির হলেন পিগি চপস, তাতে অনেকেই বলছেন, ‘না, কলজের জোর আছে বটে মেয়ের!’ অনুষ্ঠানে জোনাস ব্রাদার্সের নিক জোনাস, জো জোনাস এবং কেভিন জোনাস পপ বিভাগের দলগত পারফরম্যান্সে সেরা হিসেবে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন। ওই অ্যালবামটিতে গানে, অভিনয়ে প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েল জোনাসকেও দেখা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading