বৃষ্টিতে বিলম্বিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বৃষ্টিতে বিলম্বিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দুপুর তিনটায় মাঠে নামার কথা থাকলেও বৃষ্টি বাঁধায় খেলা মাঠে গড়ানো নিয়ে শুরু হয়েছে শংকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাহোরের মাঠে বৃষ্টি থামেনি। ইএসপিএন ক্রিকইনফোর তথ্যানুযায়ী বর্তমানে আরো জোরে বৃষ্টি নেমেছে।  এমতাবস্থায় খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৫.৩০ মিনিট (বাংলাদেশ সময়)। এর আগে খেলা শুরু না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে। পাকিস্তান সিরিজটি জিতে নেবে ২-০ ব্যবধানে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading