বাংলাদেশে ‘মিস আর্থ’

বাংলাদেশে ‘মিস আর্থ’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৮

প্রথমবারের ‘মিস আর্থ’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। গতকাল (২7 জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা যায়।  ‘মিস আর্থ বাংলাদেশ’র ডিরেক্টর নায়লা বারী জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়েব সাইটে ‘মিস আর্থ বাংলাদেশ’-এর রেজিস্ট্রেশন শুরু হবে; যেটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস। প্রতিযোগিতায় অংশ গ্রহণে আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশি হতে হবে। যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ও অবিবাহিত তারাই আবেদন করতে পারবেন। নায়লা জানান, রেজিস্ট্রেশন শেষে জোন ভাগ করে জেলা ও বিভাগীয় প্রাথমিক বাছাই কার্যক্রম চলবে। মার্চ ও এপ্রিল মাসে বাছাই শেষে সারা বাংলাদেশ হতে সেমিফাইনালে ২১ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের মে মাসে ঢাকায় রেখে গ্রুমিং করা শেষে বাংলাদেশের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া হবে। এছাড়াও এই প্রতিযোগিতায় সাথে থাকবে পরিবেশ রক্ষা বিষয়ক চলচ্চিত্র তৈরির প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারকারীকে সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে পাঠানো হবে। সেখানে গ্রুমিং সেশনে অংশগ্রহণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ‘মিস আর্থ বাংলাদেশ’-এর পুরো কার্যক্রমের আয়োজক ‘ট্রিপল নাইন গ্লোবাল’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading